কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

কালীগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

প্রতীকী ছবি।

৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের ঘটনা এটি। 

পুলিশ ও স্বজনদের ভাষ্য, শিশুটির বাবা একজন দরিদ্র ভ্যানচালক। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে দাদির জন্য পল্লী চিকিৎসক আফতাব হোসেনের কাছে ওষুধ আনতে যায় ভুক্তভোগী। সে-সময় তার শ্লীলতাহানির চেষ্টা করে আফতাব। প্রায় ১ ঘন্টা পর বাড়িতে ফিরে আসে শিশুটি। ফিরে এসে পুরো ঘটনা পরিবারের কাছে খুলে বলে।

তারপর মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। দুই ঘন্টা পর জানাজানি হলে গ্রামবাসীরা অভিযুক্তকে তার বাড়িতে অবরুদ্ধ করে রাখে। এরপর রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত পল্লী চিকিৎসককে থানায় নিয়ে আসে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন। শিশুটির পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।