ভূমিকম্পে কাঁপলো কলকাতা
ফাইল ছবি
ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) স্থানীয় সময় রাত ১১টার পর এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।
রোববার রাত থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যে এ কম্পন অনুভূত হলো। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ারসহ আশপাশে কম্পন অনুভূত হয়।
হঠাৎ এই কম্পনে কলকাতা এবং শিলিগুড়িসহ বিভিন্ন এলাকা থেকে নাগরিকরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে যদি আরও কোনো বড় কম্পন বা আফটার শক আসে, সেই আশঙ্কায় দীর্ঘক্ষণ অনেকেই নিজেদের বাড়ির ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের।
কলকাতার বাসিন্দা প্রদীপ্ত জানা বলেন, হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলে বেশ ভয় পাই। রাত ১১টা ১০ মিনিট নাগাদ কম্পন অনুভব করি।