বেনাপোলে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতা আটক
প্রতিকি ছবি
যশোরের শার্শা ও বেনাপোল থানা পুলিশ পৃথক অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর বেনাপোল কাগজপুকুর এলাকায় পৌর গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নাশকতার মামলায় এ অভিযান পরিচালনা করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।