মে মাসে ১৭৭ কোটি ৭৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
ফাইল ছবি
দেশের বিভিন্ন সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত এক মাসে (মে) সর্বমোট ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ জুন) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৩ কেজি ৬৪৮ গ্রাম সোনা, ৪ কেজি ১০০ গ্রাম রূপা, ১১৪১৯টি শাড়ি, ২৮৩১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৯৩৬৮টি তৈরি পোশাক, ৪৫১৪ মিটার থান কাপড়, ১২৮৯২৮টি কসমেটিক্স সামগ্রী, ৩৭১৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৯৯৯৭৯৭ আতশবাজি, ৬০১৭ ঘনফুট কাঠ, ৭০০৭ কেজি চা পাতা, ৬৫৭০০ পিস জিলেট ব্লেড, ৩৩১০ কেজি সুপারি, ২৫৮৬০ কেজি কয়লা, ৩৪৬৫ ঘনফুট পাথর, ১৭০ ঘনফুট বালু, ৪০৫টি মোবাইল, ২৯৪০পিস মোবাইলের ডিসপ্লে, ৫৬১৪৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩৬৪১১ ইলেকট্রনিক্স সামগ্রী, ১৩০৫৩টি চশমা, ৯৬৪০২ কেজি জিরা, ২৩৪৫১ কেজি চিনি, ২০০৭৮৬৯ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৪৬৯১ কেজি রসুন, ৫৯৭ কেজি সার, ২২৮ লিটার ডিজেল/অকটেন/পেট্রোল/মবিল, ২৬৪২ প্যাকেট কীটনাশক, ২৮৯৫০৮ পিস চকলেট, ৭৪৫টি গরু/মহিষ, ২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৪টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৪টি প্রাইভেটকার/বাস, ১৩টি ট্রলি/মাইক্রোবাস, ৪০টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা, ৪৮টি মোটরসাইকেল এবং ১৭টি বাইসাইকেল/ভ্যান।
এছাড়াও উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি বিদেশি পিস্তল, ১টি রাইফেল, ২টি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, ১টি রকেট লাঞ্চার এবং ২টি অন্যান্য অস্ত্র।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মে মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে– ১৬৪৯৯৫২ পিস ইয়াবা, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২৮০৭ বোতল ফেনসিডিল, ৮৬০৫ বোতল বিদেশি মদ, ২৬৮ লিটার বাংলা মদ, ২০৩৭ বোতল ক্যান বিয়ার, ১৭৫২ কেজি গাঁজা, ২৮৫২৬৩ প্যাকেট বিড়িও সিগারেট, ৩৩৫৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫৫৮০৫৯ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১৯০০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৬৯৪৩৩০ পিস বিভিন্ন প্রকার ওষুধ/ট্যাবলেট।
সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২জন বাংলাদেশি নাগরিক, ৬ জন ভারতীয় নাগরিক ও ৩৯২ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় বিজিবি সদর দপ্তর।