গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, বুধবার ভোর রাতে গঙ্গাচড়ার ধনতলা বাজার কলাবাড়ির দক্ষিণ বেতগাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হাবিব দক্ষিণ বেতগাড়ী কলাবাড়ী এলাকার মো. নয়া মিয়ার ছেলে। 

র‌্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারি গঙ্গাচড়া থানার এক বাজারে দোকানে ব্যবসা করছিলেন ভুক্তভোগীর স্বামী বাড়িতে শুয়েছিলেন তার স্ত্রী। এই সুযোগে চুপিসারে ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ভুক্তভোগী ওই নারীর জোরপূর্বক ধর্ষণ করে। কোনোমতে হাত মুখ থেকে সরিয়ে চিৎকার দিলে পরিবারের অন্য লোকজনসহ প্রতিবেশীরা ধর্ষককে হাতেনাতে আটক করে একটি ঘরে আবদ্ধ করে রাখে। এই ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভুক্তভোগীর স্বামী ও লোকজন এসে ভুক্তভোগী পরিবারের সাথে বাগ্‌বিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে, ভুক্তভোগীর পরিবারের লোকজনকে মারধর করে ঘরের দরজা ভেঙে ধর্ষিতার স্বামীকে ঘটনাস্থল থেকে নিয়ে চলে যায়। 

এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সেই ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. হাবিবুর রহমানকে (২৫) গ্রেফতার করে র‌্যাব ১৩। 

এ বিষয়ে র‌্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার হাবিবুর রহমানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।