স্যামসাং এই ৫জি ফোনে ডিসসকাউন্ট দিচ্ছে ১৪ হাজার
ছবি: সংগৃহীত
স্মার্টফোন বাজারে সাশ্রয়ী দামে প্রিমিয়াম ফিচারের ফোনের চাহিদা সব সময়ই তুঙ্গে। আপনি যদি ২০ হাজার রুপি বাজেটের আশেপাশে একটি শক্তিশালী ৫জি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। সম্প্রতি এই স্মার্টফোনটিতে বড় ধরনের ছাড় ঘোষণা করেছে কোম্পানিটি, যার ফলে এর দাম এখন ক্রেতাদের হাতের নাগালে।
দারুণ সব অফারে স্যামসাংয়ের এই ফোন-
স্যামসাংয়ের এই চমৎকার স্মার্টফোনটির আসল দাম ভারতে ৩৩ হাজার ৯৯৯ রুপি হলেও, বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্মে এটি বিশাল ছাড়ের সঙ্গে পাওয়া যাচ্ছে। বিভিন্ন অফার ও ডিসকাউন্টের ফলে ফোনটির দাম কমে এখন ২০ হাজার টাকার নিচে নেমে এসেছে। এর বাইরেও ব্যাংক কার্ডের ব্যবহার কিংবা সহজ কিস্তি সুবিধা (ইএমআই) ব্যবহার করে ক্রেতারা আরও সাশ্রয়ী মূল্যে এটি কেনার সুযোগ পাচ্ছেন। এছাড়া পুরনো ফোন বদলে নতুন ফোন নেওয়ার ক্ষেত্রে রয়েছে ১৬ হাজার রুপি পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু বা বিনিময় সুবিধা।
স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের প্রধান ফিচারসমূহ-
মিড-রেঞ্জ ক্যাটাগরির এই ফোনে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি। ফোনটির মূল ফিচারগুলো হলো-
ডিসপ্লে: এতে রয়েছে ৬.৬ ইঞ্চির এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস ১০০০ নিটস পর্যন্ত, ফলে সূর্যের আলোতেও ডিসপ্লে বেশ উজ্জ্বল দেখায়।
ক্যামেরা সেটআপ: ফটোগ্রাফি প্রেমীদের জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ), ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
পারফরম্যান্স: ফোনটি এক্সিনোস ১৩৮০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করে। এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ অপশন রয়েছে।
ব্যাটারি ও চার্জিং: দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে রয়েছে ৫০০০ এমএএইচ (mAh) এর শক্তিশালী ব্যাটারি এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।
স্থায়িত্ব ও নিরাপত্তা: ফোনটি আইপি৬৭ রেটিং প্রাপ্ত, অর্থাৎ এটি ধুলাবালি ও পানি প্রতিরোধ করতে সক্ষম। নিরাপত্তা নিশ্চিত করতে এতে রয়েছে স্যামসাং নক্স সিকিউরিটি।