কানাডায় ঢুকতে পারছেন না পার্টি

কানাডায় ঢুকতে পারছেন না পার্টি

টমাস পার্টি

কানাডা প্রবেশের ভিসা পাননি ঘানার অভিজ্ঞ মিডফিল্ডার টমাস পার্টি। ওই কারণে টরন্টোয় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, সাবেক এই আর্সেনাল তারকার ভিসার আবেদন কানাডার সরকার প্রত্যাখান করেছে। এই কারণে তিনি জাতীয় দলের ট্রেনিং বেইস ক্যাম্প বোস্টন থেকে কানাডায় সফর করতে পারবেন না।

২০২০ থেকে ২০২২ পর্যন্ত সময়কালে পার্টির বিরুদ্ধে চার জন ভিন্ন নারীকে ধর্ষণের সাতটি অভিযোগ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। ৩২ বছর বয়সী এই ফুটবলার অবশ্য শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। আগামী বছর ওই সব অভিযোগে তার মামলার মুখোমুখি হতে হবে। 

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোরে টরন্টোয় পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে ঘানার বিশ্বকাপ যাত্রা শুরু হবে। সেখানে থাকছেন না পার্টি।