গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল যুবকের লাশ
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ সদরের চরমানিকদাহ এলাকা থেকে নিখোঁজের ৩ দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে চরমানিকদাহ গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহিন শেখ পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, তিন দিন আগে সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল শাহিন শেখ। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে এলাকাবাসী পুকুরের পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।