কুয়াকাটায় ‘সংকটে আনন্দে নজরুল’ শীর্ষক আলোচনা সভা

কুয়াকাটায় ‘সংকটে আনন্দে নজরুল’ শীর্ষক আলোচনা সভা

সংগৃহীত ছবি

সাগরকন্যা খ্যাত কুয়াকাটায় ‘সংকটে আনন্দে নজরুল’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কলাপাড়া উপজেলা প্রশাসন ও জাতীয় কবি নজরুল ইনস্টিটিউট যৌথভাবে এ আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) কে. এম. আল-আমীন।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মুহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা সহকারী কমিশনার মো. ইয়াসীন সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

এছাড়া কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক ফখরুল আলম। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে প্রতিযোগিতা অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।