সাংবাদিক হাবিবুর রহমান মিলনের ১১ তম মৃত্যুবার্ষিকী আজ
হাবিবুর রহমান মিলন
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমান মিলনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ জুন। ২০১৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি।
হাবিবুর রহমান পিআইবির চেয়ারম্যান ও ঐক্যবদ্ধ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। তিনি ১৯৬৩ সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ১৯৬৪ সালে দৈনিক পয়গাম ও দৈনিক আজাদে কাজ করার পর ১৯৬৫ সালে প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার আহ্বানে দৈনিক ইত্তেফাকে যোগদান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর জন্ম ১৯৩৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সরকার ২০১২ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করেন।