সেকান্দার আলী ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমি ফল বিতরণ

সেকান্দার আলী ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমি ফল বিতরণ

সংগৃহীত

সেকান্দার আলী ফাউন্ডেশনের (এসএএফ) উদ্যোগে অসহায় শিশুদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৩ জুন) বিকেলে বরিশালের আমতলা এলাকায় সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ) বিভাগের শিশুদের মাঝে ওই ফল বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ফলের মধ্যে আম, কাঁঠাল ও লিচু ছিল।

এ সময় সেকান্দার আলী ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য খান নাসিম পারভেজ প্রিন্স, শাহনাজ বেগম শিল্পী, ফেরদৌসী রুণা, মিজানুর রহমান ও মজিবুর রহমানসহ শিশু পরিবারের (বালিকা) কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ওই সরকারি এতিমখানা পরিচালিত। এটি মূলত অনাথ ও দুস্থ বালিকাদের পারিবারিক পরিবেশে লালন-পালন করে থাকে।

সেকান্দার আলী ফাউন্ডেশনের উদ্যোগে চলতি বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহার উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায়দের উপহার বিতরণ করা হয়েছিল। আবদুর রহমান মাসুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সেকান্দার আলী ফাউন্ডেশন একটি জনকল্যাণমুখী সামাজিক সংগঠন। বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের সমাজসেবক মরহুম সেকান্দার আলী ফকিরের নামে পরিচালিত ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় চলতি বছরের রমযান মাসে।