হাবিপ্রবিতে সাবেক মন্ত্রী খুরশীদ জাহানের মৃত্যুবার্ষিক পালিত

হাবিপ্রবিতে সাবেক মন্ত্রী খুরশীদ জাহানের মৃত্যুবার্ষিক পালিত

সংগৃহীত ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন সাবেক মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী খুরশীদ জাহান হকের ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার(১৪ জুন) সকালে মরহুমের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা।

এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।

এছাড়াও বাদ জোহর হাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে খুরশীদ জাহান হক, বেগম খালেদা জিয়াসহ তার পরিবারের প্রয়াত সদস্যদের রূহের মাগফিরাত কামনা এবং দেশের সার্বিক কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.এনাম উল্যা ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মরহুম খুরশীদ জাহান হক ২০০২ সালের ১৬ এপ্রিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে ‘খুরশীদ জাহান হক হল’ নির্মাণ করা হয়। ২০০৬ সালের  ১৪ জুন ৬৭ বছর বয়সে তিনি ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।