গোল শূন্য সমতায় বিরতিতে ইকুয়েডর-আইভরি কোস্ট

গোল শূন্য সমতায় বিরতিতে ইকুয়েডর-আইভরি কোস্ট

সংগৃহীত ছবি

বিশ্বকাপের গ্রুপ ‘ই’ এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আইভরি কোস্ট ও ইকুয়েডর। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হওয়া উত্তেজনা পূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে যুগান্তরের পাতায়। মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে।

 ১৫ জুন ২০২৬, ০৫:৫৪ এএম

গোল শূন্য সমতায় বিরতিতে ইকুয়েডর-আইভরি কোস্ট

ইকুয়েডর ০:০ আইভরি কোস্ট

 ১৫ জুন ২০২৬, ০৫:০৪ এএম

ইকুয়েডরের শুরুর একাদশে থাকছেন যারা

ইকুয়েডরের জন্য বড় স্বস্তির খবর, এননার ভ্যালেন্সিয়া ফিট আছেন। তবে সাবেক ব্রাইটন ডিফেন্ডার পেরভিস এস্তুপিনানকে শুরুর একাদশে না রাখা বেশ চমক জাগিয়েছে। 

সান্ডারল্যান্ডের নিলসন অ্যাঙ্গুলো বেঞ্চে থাকলেও আর্সেনালের পিয়েরো হিনকাপিয়ে শক্তিশালী ডিফেন্সে শুরুর একাদশে জায়গা পেয়েছেন।

ইকুয়েডর একাদশ

গালিনদেজ, ওর্দোনেজ, পাচো, হিনকাপিয়ে, মিন্দা, ফ্রাঙ্কো, কাইসেডো, ভিতে, প্লাটা, ভ্যালেন্সিয়া ও ইয়েবোয়া।