অভিষেকেই সাকিবকে ছাড়িয়ে গেলেন হাসান!

অভিষেকেই সাকিবকে ছাড়িয়ে গেলেন হাসান!

হাসান মাহমুদ

সাকিব আল হাসান যা পারেননি সেটাই করে দেখালেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টিতে ৪ দিনের ম্যাচে অভিষেকেই ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ফাইপার পেয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার!

কেন্টের জার্সিতে শুক্রবার কাউন্টিতে অভিষেক হয় হাসানের। ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে ম্যাচের প্রথম দিনে ১৭৮ রানে অলআউট হয়েছিল হাসানের দল কেন্ট। শনিবার দ্বিতীয় দিন ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় ৮৭ রানেই। লিয়াম লিভিংস্টোনের উইকেটসহ মোট ৩ ব্যাটসম্যানকে ঘায়েল করেন হাসান। এরপর ৩৩২ রান করে ল্যাঙ্কাশায়াকে ৪২৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় কেন্ট। পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে হাসানের তোপের মুখে পড়ে ল্যাঙ্কাশায়ার।

এই রিপোর্ট লিখা পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২৪৮ রান। এরমধ্যে হাসান পেয়েছেন ৬ উইকেট, খরচ করেছেন ৬৯ রান! প্রথম ৭ ব্যাটসম্যানের মধ্যে ১ জন ছাড়া সবাই বাংলাদেশি পেসারের শিকার। ব্যান ম্যাকডারমটের উইকেটটে হাসানের পাওয়ার সুযোগ হয়নি কারণ এই ডানহাতি ব্যাটসম্যান রান আউট হয়েছেন। অষ্টম উইকেটটি পান বেরটি ফোরম্যান!

এই ম্যাচে দুই ইনিংস এখন পর্যন্ত হাসান মাহমুদ পেয়েছেন ৯ উইকেট।