ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
প্রতিকি ছবি
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের পেছনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রেন যাওয়ার সময় রেললাইনে থাকা এক নারী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহ জিআরপি থানার ওসি মো. আকতার হোসেন জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।