দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংগৃহীত

সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। টেকসই উন্নয়ন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান, রেসকিউ সেন্টার স্থাপন ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান এবং দুর্যোগের নতুন নতুন ধরন ও পরে প্রতিকারে যৌথ গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।