হলান্ড ‘শো’তে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে নরওয়ে
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ এ (গ্রুপ আই) মুখোমুখি হয়েছে ইরাক ও নরওয়ে। শক্তি, স্কোয়াড গভীরতা এবং সাম্প্রতিক ফর্ম সব দিক থেকেই নরওয়ে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট হলেও শুরু থেকে ছেড়ে কথা বলছে না ইরাক।
প্রথমার্ধের খেলা শুরুর ২৯ মিনিটে হলান্ডের গোলে এগিয়ে নরওয়ে। বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল নরওয়ে স্ট্রাইকার আর্লিং হলান্ডের। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল পেলেন হলান্ড। হলান্ডের গোলে নরওয়ের লিড টিকল মাত্র ১০ মিনিট। কারণ ইরাক পিছিয়ে পড়েও হাল ছাড়েনি।
৩৯ মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে সমতাসূচক গোল করে ইরাক। ৩৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইরাক স্ট্রাইকার আইমেন হুসেইন।
সমতায় ফেরা ইরাকের খেলোয়াড়দের মনে মনে একটু খুশি হওয়ার সময়ও দিলেন না হলান্ড! ৪৩ মিনিটে আবারও গোল করলেন নরওয়ে স্ট্রাইকার। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তার শট হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়। প্রথমার্ধ শেষে স্কোরলাইন: নরওয়ে ২-১ ইরাক।