জোড়া গোলে বিরতিতে যুক্তরাষ্ট্র

জোড়া গোলে বিরতিতে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

গোল করার আনন্দে গোলদাতা উদযাপন করবেন এটাই স্বাভাবিক। তবে প্রযুক্তির যুগে এখন সেই সুযোগ নেই।

গোলের আনন্দে যে অনেকটাই মাটি করে দিচ্ছে প্রযুক্তি। বিপরীতটা অবশ্য হয়। আজ যেমন প্রযুক্তির কল্যাণেই উদযাপনের মুহূর্ত পেলেন অ্যালেক্স ফ্রিম্যান।

ঘরের মাঠ সিয়াটল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করার পর যখন উদযাপনে মাততে যাবেন ঠিক তখনি লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেন।

এতে করে বাধ্য হয়েই সতীর্থদের সঙ্গে উদযাপন আর করা হয়না ফ্রিম্যানের। তবে ৪৩ মিনিটে করা গোলটির উদযাপন কয়েক মিনিট পরেই করার সুযোগ পান তিনি। ভিএআরে চেক করার পর রেফারি গোলের বাঁশি বাজান।

আর সঙ্গে সঙ্গে বুনো উল্লাসে মাতেন ফ্রিম্যান।

তার পাগলাটে দৌড়ে সঙ্গী হন সতীর্থরাও। বিপরীতে পুরো গ্যালারিতে তখন হাসিমুখ। কারণ, এ গোলেই বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়া প্রায় অনেকটা নিশ্চিত যুক্তরাষ্ট্রের। কেননা ২-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার সুযোগ পাচ্ছে স্বাগতিকরা। বাকি অর্ধেক সময় ব্যবধানটা ধরে রাখতে পারলেই শেষ ৩২ নিশ্চিত।

ফ্রিম্যানের আগে আরেকটি গোল পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে ১১ মিনিটে পাওয়া গোলটির নায়ক বিশ্বকাপের আয়োজক দলের কেউ নন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার। গোল বাঁচাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন সেন্ট্রাল ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। বিপরীতে চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি অস্ট্রেলিয়া।