বরিশালে মূল্য তালিকা না থাকায় জরিমানা
প্রতিকি ছবি
নগরীর ফজলুল হক এভিনিউ ও চৌমাথা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে বরিশাল সিটি কর্পোরেশন। রবিবার কর্পোরেশনের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৪ ব্যক্তিকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে একই আইনের ৯২(৩) ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
যেসব ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তাদের সতর্ক করা হয়েছে।
অন্যদিকে মূল্যতালিকা প্রদর্শন না করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নগরীতে শৃঙ্খলা বজায় রাখা, জনদুর্ভোগ কমানো এবং আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।