ঢাকা কলেজ ’৯৬ ব্যাচের জমকালো সামার ফেস্ট অনুষ্ঠিত
সংগৃহীত
বাড্ডার ‘ফর্টিস ডাউনটাউন রিসোর্টে’ শুক্রবার (১৯ জুন) ঢাকা কলেজের এইচএসসি ’৯৬ ব্যাচের জমকালো ‘সামার ফেস্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১০০-এর বেশি বন্ধুর উপস্থিতিতে ২-২ গোলে ড্র হওয়া আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ, ফল উৎসব ও সুইমিংপুলে জলকেলি ছিল মূল আকর্ষণ।
সন্ধ্যায় চা বোর্ডের পরিচালক মহব্বত হোসাইন, মজনু, অভিজিত, প্রকৌশলী মনজুর আলম ও ব্যবসায়ী সাইদুর রহমানের গানে আড্ডা জমে ওঠে। উৎসবে বিটিভির নিউজ প্রডিউসার খোরশেদ আলম আকাশ, সিনিয়র সাংবাদিক খোরশেদ আলম সীমান্ত, জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের পরিচালক মাসুদ রানা, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব তোফাজ্জল হোসেন সাগর, কর্নেল তৌহিদুজ্জামান জনসন, বিকেএসপির পরিচালক কর্নেল আব্দুল মাবুদ শান্ত ও রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সফল আয়োজনে ছিলেন সংগঠনের সভাপতি ডা. মো. আশরাফুল হাসান মানিক, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদ আলম তুলিত, আহ্বায়ক রায়হান আজাদ টিটো, সদস্য সচিব মহব্বত হোসাইন, সমন্বয়কারী প্রকৌশলী আহসানউজ্জামান দুলাল ও প্রকৌশলী সুজাউদ্দিন সুজন।