বিশ্বনাথে যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিকি ছবি
সিলেটের বিশ্বনাথে বকুল মিয়া নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(২২ জুন) উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়।
গ্রেফতার বকুল একই এলাকার মৃত শামসুল হকের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। পুলিশ জানায়, গতকাল আমতৈল বাজারে দোকানের ভিটা বিক্রি নিয়ে করে দুইপক্ষের মধ্যে সংঘর্ঘের ঘটনা ঘটে।
এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন বকুল।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক(এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জরুল ইসলাম নয়ন বলেন, মারামারি মামলায় গ্রেফতারের পর বকুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।