সিরাজগঞ্জে মাইক্রোবাসচাপায় বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজারে মাইক্রোবাসচাপায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নাফ সিরাজগঞ্জ সদর উপজেলার গোহলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
রাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, দুপুরের দিকে আব্দুর মুন্নাফ ছোনগাছা বাজারে রাস্তা পার হবার সময় সিরাজগঞ্জ থেকে কাজিপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।