কটিয়াদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
ফাইল ছবি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রিফাত (২৩) নামে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদীর চরিয়াকোণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিফাত উপজেলার কামারকোণা এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে। তিনি চরিয়াকোণা এলাকায় গাড়ি মাপার স্কেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান রিফাত। এ সময় পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেল তার ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।