মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অফিসার নিয়োগ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) লোগো। ফাইল ছবি
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
বিভাগের নাম: বিজনেস গ্রোথ অ্যান্ড পার্টনার ম্যানেজমেন্ট
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম