নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, গত ২৬ জুন সকাল ১১টার দিকে আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির অভিযোগ পায় পুলিশ। অভিযোগের পর ফতুল্লা থানায় মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া গাড়ি সহ মোট তিনটি গাড়ি উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। এটি একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্র এবং চক্রের সদস্যরা বিভিন্ন সময় গাড়ি চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করত