বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান
সংগৃহীত ছবি
‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক র্যালি ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক র্যালি ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে পৌর কর্তৃপক্ষের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
আয়োজকরা জানান, এডিস মশা নিয়ন্ত্রণে ফুলের টব, টায়ার, ডাবের খোসা কিংবা ফ্রিজের নিচে জমে থাকা পানি অপসারণের বিকল্প নেই। বাসার ছাদ, বারান্দা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার এই জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।
এ সময় বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো: ইকবাল হোসেন, বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী (সিভিল) রবিউল আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।