পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়

ফাইল ছবি

সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহার করতে করতে অ্যানড্রয়েড ফোনের গতি কমে যাওয়া খুবই স্বাভাবিক। ফোন স্লো হয়ে গেলে অনেকেই নতুন ফোন কেনার কথা ভাবেন। তবে সামান্য কিছু কৌশল অবলম্বন করলেই আপনি আপনার বর্তমান ফোনটিকে নতুনের মতো দ্রুতগতিতে ব্যবহার করতে পারবেন। ফোন স্লো হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ডিভাইসে জমে থাকা অপ্রয়োজনীয় ক্যাশ ফাইল (Cache Files)। এই ফাইলগুলো নিয়মিত পরিষ্কার করলে ফোনের পারফরম্যান্স অনেক উন্নত হয়। নিচে ফোন ফাস্ট করার সহজ পদ্ধতিগুলো আলোচনা করা হলো-

স্টোরেজ সেটিংস চেক করা

আপনার ফোনের স্টোরেজ বা ডিভাইস কেয়ার সেকশনে যান। সেখানে গেলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ, মিডিয়া, ডকুমেন্ট এবং ক্যাশ ফাইলগুলো ফোনের কতটুকু জায়গা দখল করে রেখেছে। এটি নিয়মিত চেক করলে আপনি বুঝতে পারবেন ফোনের মেমোরি কীভাবে ব্যবস্থাপনা করবেন।

অ্যাপের ক্যাশ ফাইল পরিষ্কার করা

ফোনের স্টোরেজ সেটিংস থেকে অ্যাপস বা অ্যাপ্লিকেশন মেনুতে ট্যাপ করুন। সেখানে আপনার ফোনে ইনস্টল করা সমস্ত অ্যাপের তালিকা দেখতে পাবেন। যে অ্যাপগুলো আপনার ফোনের সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে, সেগুলোর উপর ক্লিক করুন। এরপর 'ক্লিয়ার ক্যাশ' অপশনে ট্যাপ করুন। এটি করলে আপনার ব্যক্তিগত কোনো তথ্য মুছে যাবে না, বরং ফোনের অব্যবহৃত জায়গা খালি হয়ে গতি বাড়বে।

অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করা

ফোনের পারফরম্যান্স ঠিক রাখতে নিয়মিত বড় সাইজের ভিডিও বা অপ্রয়োজনীয় ডকুমেন্ট ডিলিট করুন। দীর্ঘ সময় জমে থাকা ফাইলগুলো ফোনের প্রসেসরের ওপর চাপ সৃষ্টি করে, ফলে ফোন গরম হয় এবং ধীরগতিতে কাজ করে।

থার্ড পার্টি ক্লিনার অ্যাপের ব্যবহার

আপনার ফোনকে আরও কার্যকরভাবে পরিষ্কার রাখতে গুগল প্লে-স্টোর থেকে নির্ভরযোগ্য থার্ড পার্টি ক্লিনিং অ্যাপ ব্যবহার করতে পারেন। এই ধরনের অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে মোবাইল থেকে জাঙ্ক ফাইল মুছে ফেলে এবং র‍্যাম বুস্ট করে ফোনের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। সিসি ক্লিনার (CCleaner)-এর মতো অ্যাপগুলো এক্ষেত্রে বেশ কার্যকরী।

সফটওয়্যার আপডেট রাখা

ফোনের সেটিংস থেকে নিয়মিত সিস্টেম আপডেট চেক করুন। কোম্পানিগুলো প্রায়ই নতুন আপডেটের মাধ্যমে ফোনের বাগ ফিক্স করে এবং পারফরম্যান্স অপ্টিমাইজ করে। তাই ফোন সবসময় আপ-টু-ডেট রাখলে তা দ্রুত কাজ করে।