১৫২১ জনকে মনোনয়ন দিয়ে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) // ফাইল ছবি।
৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার বিকেলে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
চাকরিতে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন মোট ১ হাজার ৫২১ জন। উত্তীর্ণদের মধ্যে ১ হাজার ৩২০ জনকে ক্যাডার ও ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেয়া শুরু হয়। পিএসসি সূত্রে জানা গেছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের প্রাথমিক চিন্তা থাকলেও, কারিগরি ও প্রশাসনিক কাজগুলো নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় আজই ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।