নোয়াখালীতে নার্সিং শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নোয়াখালীতে নার্সিং শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

 

নোয়াখালীতে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কলেজের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাক্টর (ইনচার্জ) লায়লা জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আবদুর রহিম ও ডা. নুরুল আলম লিটন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসেট (ASSET) প্রকল্পের সহযোগিতায় নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, নোয়াখালী এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।