ডোবায় পড়ে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
গাজীপুর মহানগরীর ৪২নং ওয়ার্ড মিরেরবাজার তালুটিয়া গ্রামের চান্দাহাটি পাড়া এলাকায় বাড়ির পাশেই ডোবায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আবির হোসেন (৬)। ঘটনাটি ঘটে আজ সোমবার বিকালে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নিহতের বাবা জূয়েল জানান, বিকাল সাড়ে চারটার সময় বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজে। পরে বাড়ির পাশে ডোবায় নামে। এসময় আবির ওই ডোবায় পা-পিচলে গভীরে তলিয়ে যায়। এ ঘটনার পর পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।