জার্মানিকে ‘প্যারা’ দিয়ে প্রথমার্ধে এগিয়ে প্যারাগুয়ে
সংগৃহীত ছবি
‘প্যারা দেওয়া’—বাংলাদেশের আঞ্চলিক ভাষায় বহুল ব্যবহৃত শব্দ। যার অর্থ কাউকে মানসিক চাপে রাখা বা ঝামেলা তৈরি করা।
জার্মানিকে আজ সেই রকম প্যারা দিতে শুরু করেছে প্যারাগুয়ে। জার্মানদের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে থেকে যে বিরতিতে গেছে প্যারাগুয়েনরা!
ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কিছুটা গুটিয়ে ওঠার পরই বলের নিয়ন্ত্রণ নেয় জার্মানরা। প্রথমার্ধে ৭৮% বল ছিল তাদের পায়ে।
কিন্তু খেলার ধারার বিপরীতে একটা সুযোগ পেয়েই প্যারাগুয়েকে এগিয়ে দেন হুলিও এনসিসো।
৪২ মিনিটে মাতিয়াস গালারজার পাস থেকে হেডে জার্মানদের জাল কাঁপান গালারজা।
বিরতির আগে জার্মানরা গোলের উদ্দেশে পাঁচটি শট নিলেও মাত্র একটি ছিল লক্ষ্যে। ইউলিয়ান নাগলসমানের দলের কয়েকটি গোছালো আক্রমণ নস্যাৎ হয়ে গেছে প্যারাগুয়ের জমাট রক্ষণের সামনে।
দ্বিতীয়ার্ধে জার্মানি ঘুরে দাঁড়াতে পারবে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
নয়তো শেষ বত্রিশ থেকেই বিদায় নিতে হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।