শেষ ষোলোর লড়াইয়ে বসনিয়া ও যুক্তরাষ্ট্রের শুরুর একাদশ

শেষ ষোলোর লড়াইয়ে বসনিয়া ও যুক্তরাষ্ট্রের শুরুর একাদশ

সংগৃহীত ছবি

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বসনিয়া সেরা তৃতীয় স্থানের একটি দল হিসেবে রাউন্ড অব থার্টি টুয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ক্রিস্টিয়ান পুলিসিচ। তারা এ ম্যাচে ১০টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। অন্যদিকে বসনিয়ার অধিনায়ক এডিন জেকো এটি তার শেষ বিশ্বকাপ বলে জানা গেছে। বসনিয়ার উইঙ্গার এজমির বাইরাকতারেভিচ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও বসনিয়ার হয়ে খেলছেন।

দুই দলের আগের মুখোমুখি লড়াইয়ে যুক্তরাষ্ট্র অপরাজিত রয়েছে। এই ম্যাচের জয়ী দল আগামী ৬ জুলাই সিয়াটলে  বেলজিয়ামের মুখোমুখি হবে।

যুক্তরাষ্ট্র স্কোয়াড: ফ্রিস; ফ্রিম্যান, রিচার্ডস, রিম; ডেস্ট, অ্যাডামস, টিলম্যান, এ. রবিনসন; ম্যাককেনি, পুলিসিক, ব্যালোগুন।

বসনিয়া ও হার্জেগোভিনা স্কোয়াড:
নিকোলা ভাসিলজ; অমর ডেডিক, নিকোলা ক্যাটিক, স্টেজেপান রাডেলজিক, তারিক মুহারেমোভিচ, সিড কোলাসিনাক; ইভান সানজিক, আরমিন গিগোভিচ, কেরিম আলাজবেগোভিচ; এরমেডিন ডেমিরোভিচ, এডিন জেকো