রংপুরে আন্তঃজেলা জুয়াচক্রের ১৩ সদস্য গ্রেফতার
প্রতিকি ছবি
রংপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা জুয়াচক্রের ১৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন(র্যাব)। এ সময় জুয়া খেলার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃত সদস্যরা হলেন, মো. এরশাদ হোসেন(৩০), মো. রফিকুল ইসলাম (২৯), মো. আব্দুল খালেক (৪২), মো. আব্দুল জলিল(২৮), মো. নবাব আলী (৪২), মো. সাগর (২১), মো. রিপন(৩৮), মো. দিশাদ হোসেন(২৬), মো. শহীদুজ্জামান (৪০), মো. আল আমিন(৩০), অবিনাশ চন্দ্র(৪০), মো. সাজ্জাদ হোসেন(১৮)।
তাদের বাড়ি রংপুর দিনাজপুর ও নীলফামারী জেলায়।
বিপ্লব কুমার গোস্বামী জানান, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কোতোয়ালী থানার সাতমাথা নগর মাতৃসদনের সামনে অভিযান চালানো হয়। অভিযানে আন্তঃজেলা জুয়াচক্রের সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১লাখ ৫৬ হাজার ৮৫০ টাকা, জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম এবং বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা একটি আন্তঃজেলা জুয়াচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ও অনলাইনের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।