দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহে যুবদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহে যুবদল নেতা বহিষ্কার

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আতিয়ার রহমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঝিনাইদহ জেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা যুবদলের সভাপতি মো. আহসান হাবীব রনক ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম পিন্টুর নির্দেশক্রমে মো. আতিয়ার রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন।