অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ
সংগৃহীত ছবি
নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় থাকায় অতিরিক্ত সময়ে গড়িয়েছে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ
ম্যাচজুড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করেছে কেপ ভার্দে।
ম্যাচের ৫৯ মিনিটে রায়ান মেন্দেসের কাছ থেকে বল পান দুয়ার্তে। তাকে ঠেকাতে দ্রুত এগিয়ে আসেন লিসান্দ্রো মার্তিনেজ। কিন্তু দুয়ার্তে দুর্দান্ত এক শটে বল পাঠিয়ে দেন মার্তিনেসের দুই পায়ের ফাঁক দিয়ে। এরপর এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে বল জালে জড়ান দুয়ার্তে।
এর আগে, প্রথমার্ধে ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে লব করে জালে জড়ান মেসি। এটি বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ২০তম গোল। আর চলতি বিশ্বকাপে ৭ম।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার দাপট থাকলেও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। নিরেট রক্ষণভাগে বারবার হতাশ করেছে কেপ ভার্দে।