শিল্পী সমিতির নির্বাচনে কত ভোট পেলেন ইলিয়াস কোবরা

শিল্পী সমিতির নির্বাচনে কত ভোট পেলেন ইলিয়াস কোবরা

অভিনেতা ইলিয়াস কোবরা

চলচ্চিত্র থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন খল অভিনেতা ইলিয়াস কোবরা। থিতু হয়েছেন সেন্টমার্টিনে। সেখানে কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত এ অভিনেতা। সম্প্রতি শিল্পী সমিতি নির্বাচনে অংশ নিয়ে এফডিসিতে ফেরেন তিনি।

গতকাল ৩ জুলাই দিনভর শিল্পীদের নেতা নির্বাচনের যুদ্ধ চলেছে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন ভোটাররা। আরমান-মুক্তি প্যানেল থেকে সহ সভাপতি পদে লড়েন কোবরা। 

২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কোবরা। এ পদে আরও নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫২ ও ১০৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ও নূতন। 

এ নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি নির্বাচিত হন শিবা শানু। তার প্রতিদ্বন্দী আরমানের ব্যালেটে পড়ে ১৭৩ ভোট। ২৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুক্তি পান ১৭৯ ভোট।

শনিবার (৪ জুন) ভোররাতে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭৩ জন। সংগ্রহ হয় ৪৮০টি। ‎২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৪৫ জন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন চলচ্চিত্র পযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।