দিনাজপুর পরিবেশক সমিতির সভাপতি রানা, সম্পাদক শামীম
ফাইল ছবি
দিনাজপুর পরিবেশক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজওয়ান হোসেন চৌধুরী (রানা) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শামীম কবির।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মামুন বিপ্লবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির মেয়াদ ৩ জুলাই ২০২৬ থেকে ৩ জুলাই ২০২৮ পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ মামুন বিপ্লব ও মো. রিফাত হাসান (রাব্বুল)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম হাসানুর রহমান (সোহাগ) ও মো. ইকবাল। কোষাধ্যক্ষ হয়েছেন মো. আব্দুস সালাম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সামিউল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া সম্পাদক মো. বায়েজিদ শফিউল্লাহ, ধর্মীয় সম্পাদক মো. রেজাউল ইসলাম এবং দপ্তর সম্পাদক হিসেবে অসীম চক্রবর্তী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. খোরশেদ আলম, মো. সুলতান মাহমুদ (জুয়েল) ও মো. সাঈদ হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মামুন বিপ্লব জানান, কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, আগামী দুই বছর দিনাজপুরের পরিবেশকদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন তারা।