পল্লী উন্নয়ন দিবসে মেহেরপুরে র্যালি ও সভা
সংগৃহীত
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলাপ্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে একটি র্যালি বের হয়।
র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলাপ্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, পল্লী উন্নয়ন ডিডি আব্দুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুল ইসলামসহ অনেকে।
আলোচনা সভার আগে প্রামাণ্যচিত্রের মাধ্যমে পল্লীর অগ্রগতি চিত্র প্রদর্শন করা হয়।