প্রসেনজিতের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রসেনজিতের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সোমবার অভিনেতার বাড়িতে যান তিনি। সময় কাটান ১৫ মিনিট। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

জানা গেছে, আজ সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় এসেছেন অমিত শাহ। একাধিক কর্মসূচির মাঝে প্রসেনজিতের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করে যানন তিনি। তবে তাঁদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। 

দিন কয়েক আগে পদ্মশ্রী পুরস্কার নিতে দিল্লি যান প্রসেনজিৎ। সে সময় সউজন্য সাক্ষাৎ করেন অমিত শাহর সঙ্গে। কলকাতায় নিজের বাসভবন ‘উৎসব’-এ যাওয়ার আমন্ত্রণ জানান। সে আমন্ত্রণ রক্ষা করতেই বুম্বাদার বাড়িতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে গেল ফেব্রুয়ারিতে পদ্মশ্রী পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ পায়। সেসময় অভিনেতার বাড়ি গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হাজির হয়েছিলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও। হাসিমুখে তাদের স্বাগত জানিয়েছেন। অমিত শাহর ক্ষেত্রেও তাই করলেন।