৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করে দিল সরকার
৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করে দিল সরকার // প্রতীকী ছবি।
দেশের সব সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ের 'এনএস-১' পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সম্প্রতি এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে ডেঙ্গু রোগ নির্ণয়ের এনএস-১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।
বিষয়টি এরই মধ্যে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সারা দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।