সিলেটে সাতরং চা খেলেন মার্কিন রাষ্ট্রদূত

সিলেটে সাতরং চা খেলেন মার্কিন রাষ্ট্রদূত

সংগৃহীত ছবি

সিলেটের বিখ্যাত সাত রঙের চায়ের স্বাদ নিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি ঘুরে দেখেছেন সুরমা নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত কিন ব্রিজ ও নদীপারের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়িঘর।

 

গতকাল মঙ্গলবার সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীরের সঙ্গে নাশতা বৈঠকের পর রাষ্ট্রদূত ঘুরতে বের হন। এর আগে কিন ব্রিজ এলাকায় পৌঁছেন মার্কিন রাষ্ট্রদূত। ব্রিজের নিচ থেকে হেঁটে তিনি যান ঘড়িঘরের উত্তর পাশে। আলী আমজদের ঘড়ির কাঁটা দুপুর ১২টার ঘর ছুঁতেই ঘণ্টা বাজতে শুরু করে।

 

 

সেটি শেষ হতেই বিউগল বাজিয়ে তাঁকে স্বাগত জানায় মার্কিন ব্যান্ড ‘মেরিন’। ব্যান্ডটি প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘সেই তুমি’ গান পরিবেশন করলে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। এর আগে বৈঠকে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটি প্রবাসীদের অবদান এবং সিলেটের পর্যটন খাতে মার্কিন বিনিয়োগের সম্ভাবনাসহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী ও রাষ্ট্রদূত। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার বিভিন্ন বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।