কুতুবদিয়ায় নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
প্রতিকি ছবি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান রোড সংলগ্ন নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভেসে এসেছে।
শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি কুতুবদিয়া থানা পুলিশকে অবহিত করেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক জানান, ‘খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’