বাবার দায়ের কোপে প্রাণ গেল কিশোরীর

বাবার দায়ের কোপে প্রাণ গেল কিশোরীর

প্রতিকি ছবি

সিলেটে বাবার দায়ের কোপে খুন হয়েছে এক কিশোরী। পুলিশের ধারণা মেয়ের প্রেমের সম্পর্ক মানতে না পারায় পিতা এ ঘটনা ঘটিয়েছেন। শুক্রবার জুমার নামাজ চলাকালে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে। 

স্থানীয় সূত্র জানায়, রিয়া নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসলে যায়। এসময় তার বাবা আবু বক্কর ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই রিয়া মারা যায়। ঘটনার পর আবু বক্কর পালিয়ে যায়। 

বিয়ানীবাজার থানার ওসি মাহফুজুল করিম জানান, মেয়ের প্রেমের সম্পর্ক মানতে না পেরে বাবা এ কাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। অভিযুক্ত বাবাকে আটক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।