ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায়: মেয়র শাহাদাত

ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায়: মেয়র শাহাদাত

ফাইল ছবি

ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।  

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘পূজায়ন’-এর চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মেয়র আরও বলেন, ‘ধার্মিকতা জাতিকে উন্নত করে। জাতিকে শান্তির বার্তা দেয়

আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা সবাই এদেশেরই নাগরিক। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

সংগঠনের সভাপতি তুর্জয় দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহুল দে-এর সঞ্চালনায় প্রধানবক্তা ছিলেন শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল। আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য অরুপ রতন চক্রবর্তী, আশুতোষ দে, ঝন্টু চৌধুরী, প্রদীপ চক্রবর্তী, প্রবাল চক্রবর্তী, ডা. অনির্বাণ ঘোষ, বরুন হাজারী, ডা. অপূর্ব ধর, রুপন চক্রবর্তী, লিটন দাশগুপ্তসহ অনেকে।