যে একাদশ নিয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা

যে একাদশ নিয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

শেষ ষোলোতে মিসরের দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে এসেছে আর্জেন্টিনা। আজ তাদের সামনে সুইজারল্যান্ড।

এই দলটির বিপক্ষে আর্জেন্টিনা খেলছে ১২ বছর পর। ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা সুইসদের হারিয়েছিল আনহেল দি মারিয়ার একমাত্র গোলে।

তবে এবার আর্জেন্টিনা সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে এই দলের মুখোমুখি হচ্ছে। জিতলেই তাদের সামনে খুলে যাবে সেমিফাইনালের দরজা।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মিশর ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে আলবিসেলেস্তেরা।

এদিকে সুইজারল্যান্ড দলে আছে একটি পরিবর্তন। আরডন জাশারির বদলে দলে ঢুকেছেন জিবরিল সো।

আর্জেন্টিনার একাদশ—
এমিলিয়ানো মার্তিনেজ;
মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ, রোমেরো, তালিয়াফিকো;
পারদেস;
ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও দে পল;
আলভারেজ ও মেসি।

সুইজারল্যান্ড একাদশ–
কোবেল; 
জাকারিয়া, এলভেদি, আকানজি, রদ্রিগেজ; 
ফ্রয়লার, জাকা; 
এনদয়ে, সো, রেইডার;
এমবোলো।