বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযান’-এর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল রবিবার নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন বাহিনীপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সব নৌঘাঁটি, উপকূলীয় স্থাপনা ও বিভিন্ন এলাকায় ফলদ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।