পানিতে ডুবে কিশোরের মৃত্যু
প্রতিকি ছবি
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজিব খা (১২) হাসাবপুর ইউনিয়নের শাহ মীরপুর গ্রামের মজিদ খায়ের ছেলে।
সন্ধ্যায় নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আল মামুন খান।
জানা গেছে, সজিব খা সকাল ১০টার দিকে তার বাবা মজিদ খায়ের সাথে হাবাসপুর চরে বাদাম তুলনে যান। এরপর গোসল করার কথা বলে পদ্মা নদীতে নামে সজিব খা। ঘন্টাখানেক পর সজিব ফিরে না আসায় তার বাবাসহ স্থানীয়রা খোঁজাখুঁজি করতে থাকেন। বিকালে পদ্মার চরের কাঁশবনের ভেতরে সজিবের মরদেহ পাওয়া যায়।
পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আল মামুন খান বলেন, ছেলেটির মৃগী রোগ ছিল বলে জানতে পেরেছি। ওই কারণে হঠাৎ সজিব পদ্মায় ডুবে যায়। এরপর পদ্মা নদীতে ডুবে মৃত্যুবরণ করেন সজিব। নিহতের মরদেহ বিনা ময়না তদন্তে দাফনের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।