নড়াইলে শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

নড়াইলে শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় শ্বাসনালিতে মায়ের দুধ আটকে এক বছর বয়সি শিশু আরহান সরদারের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির দাদা গণমাধ্যমকর্মী সরদার রইস উদ্দীন টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে তার ছেলে মো. অন্তিক সরদারের এক বছর বয়সি ছেলে আরহানকে তার মা দুধ পান করাচ্ছিলেন।

এ সময় শিশুটির শ্বাসনালিতে দুধ আটকে যায়। পরে অল্প সময়ের মধ্যেই সে মারা যায়।

এদিন বাদ আসর আমাদা মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আরহানকে দাফন করা হয়েছে।