হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ১০০ জনকে নিয়োগ
ফাইল ছবি
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ৪ পদে ১০০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১১২ টাকা।
পদের নাম ও বিবরণ
পদের নাম: কম্পিউটার অপারেটর
গ্রেড: ১৩
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: জুনিয়র অডিটর
গ্রেড: ১৬
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
পদসংখ্যা: ৯২টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
গ্রেড: ১৬
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
পদসংখ্যা: ৪টি
ক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
পদের নাম: ড্রাইভার
গ্রেড: ১৬
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
হালকা বা ভারী যানবাহন চালনার জন্য ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে ৩ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যেকোনো স্থান
বয়স: ১ জুলাই, ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন শুরু: ৬ আগস্ট, ২০২৬
আবেদনের সময়সীমা: ২৭ আগস্ট, ২০২৬
আবেদনের নিয়ম
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।