কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন

সংগৃহীত ছবি

 

রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে এখন বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে। কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় কেন্দ্রটির পাঁচটি উৎপাদন ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে। ফলে উৎপাদনও বেড়েছে। বর্তমানে কেন্দ্রটি থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির স্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে হ্রদটি এখন কানায় কানায় পরিপূর্ণ। পর্যাপ্ত পানি থাকায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনকারী পাঁচটি ইউনিটই চালু রাখা সম্ভব হয়েছে এবং পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন চলছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. মাহমুদুল হাসান।

তিনি বলেন, কাপ্তাই হ্রদে সকাল ৯টায় পানির সমতল ১০৩.৭৮ ফুট (এমএসএল)। বৃষ্টি হলেও পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এটা স্বাভাবিক বল যায়। এখনো কাপ্তাই হ্রদের পানির বিপদসীমা অতিক্রম করেনি। তবে বিপদসীমা সমতল ১০৯.০০ ফুট (এমএসএল) হলে বিপদসীমা অতিক্রম করবে। বাধাদের ভারসাম্য রাক্ষা করতে তখন পানি হয়তো কিছু পানি কর্ণফুলী নদীতে ছেড়েে দিতে হবে।